স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালর ডিগ্রি কলেজ মাঠে পূবাইল থানা বাংলাদেশ জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম মৃধা, সভাপতিত্ব করেন পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর আশরাফ আলী কাজল।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভুঁইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম, মহানগর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ন্যাশনাল ডাক্তার ফোরাম গাজীপুর মহানগরীর সভাপতি ডা. আমজাদ হোসেন,ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরীর সভাপতি রেজাউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পূবাইল থানা সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।