শারমিন খানম :: গাজীপুর মহানগর যুবদল, জিসাস, কৃষক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ, দোয়া ও ততবারক বিতরণ; নেতৃবৃন্দ বলেন, “১৮ কোটি মানুষের অভিভাবক বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সারা জাতি আজ দোয়া করছে” সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগরের টঙ্গী থানা ৫৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৫৬ নং ওয়ার্ড যুবদল। সভাপতিত্ব করেন মোঃ সেলিমুজ্জামান কালু, সাংগঠনিক সম্পাদক, ৫৭ নং ওয়ার্ড যুবদল। অনুষ্ঠানটি আয়োজনে ও সর্বাত্মক সহযোগিতা করেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন মন্ডল।
উপস্থিত ছিলেন, মোঃ হাবিব মোল্লা, সাধারণ সম্পাদক, ৪৮ নং ওয়ার্ড যুবদল; আবুল হোসেন, সভাপতি, ৫৬ নং ওয়ার্ড যুবদল, সহ-সভাপতি, ৫৬ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ ফয়সাল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক, ৪৮ নং ওয়ার্ড যুবদল, মোঃ কুদ্দুস, ৪৫ নং ওয়ার্ড যুবদল, মোঃ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৫৬ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ কাজী শাহীন, মোহাম্মদ সজিব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস, মোহাম্মদ সাজিব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস, মোঃ মহসিন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস; আবুল কালাম, সদস্য সচিব, কৃষক দল, টঙ্গী পূর্ব থানা। ওয়াদুদ, মোঃ জিয়া, যুবদল, মোঃ নজু, যুবদল, মোহাম্মদ নজরুল, যুবদল, মোঃ রাজু, যুবদল।
বক্তারা বলেন, “আমরা খালেদা জিয়াকে ‘মা জননী’ বলে ডাকি। ১৮ কোটি মানুষের অভিভাবক তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং আছেন-এই জাতির আশার বাতিঘর। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা দান করেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সফল করেন।” দোয়া পরিচালনা পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ, মুফতি মোফাজ্জল হোসেন। বক্তারা সারা বাংলাদেশের মানুষ, স্থানীয় জনগণ এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। দোয়া শেষে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকরা আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।