October 8, 2026, 6:59 pm

পরিচ্ছন্ন গাজীপুর গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: ড. হাফিজুর রহমান

Reporter Name
  • আপডেট Friday, December 5, 2025
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: পরিষ্কার ও পরিচ্ছন্ন গাজীপুর গড়ার লক্ষ্যে গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকায় সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় চেরাগ আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে সফিউদ্দিন রোড পর্যন্ত এই অভিযান কার্যক্রম পরিচালিত হয়। টঙ্গী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন গাজীপুর গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইনশাআল্লাহ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং নগরবাসীকেও নিজ নিজ বাসা ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন-টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেওয়ামত উল্লাহ ভূইয়াসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর