June 4, 2026, 7:51 pm

গাজীপুরে পরিবার পরিকল্পনাকর্মীদের অবস্থান ধর্মঘট

Reporter Name
  • আপডেট Thursday, December 4, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পরিবার পরিকল্পনা অধিদফতরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এফডাব্লিউভি, এফডাব্লিউএ, এফডাব্লিউআইকর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।  বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকরা এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য ও টিকাদানসহ বিভিন্ন কাজে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো স্থায়ী নিয়োগবিধি নেই। এ অবস্থাকে তারা হতাশাজনক বলে মন্তব্য করেন।
তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সুলতানা ইয়াসমিন ও সহকারী নাছিমা আক্তার এবং সাবরিনা খানম সুচি। তারা জানান, উর্ধ্বতন র্কমর্কতাদের গাফিলতির কারনে নিয়োগ বিধি বাস্তবায়ন হচ্ছে না । এদিকে, ধর্মঘটের ফলে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর