June 4, 2026, 7:50 pm

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে কোরআন খতম ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Thursday, December 4, 2025
  • 71 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে টঙ্গীতে এই অনুষ্ঠান হয়।
জানা যায়, টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর