June 4, 2026, 7:52 pm

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, December 3, 2025
  • 61 জন দেখেছে

মো: জাফর আলী :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় আমতলী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রদল নেতা সায়মন খানের উদ্যোগে আয়োজিত মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলী প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়। তিনি বাংলাদেশের মানুষের প্রানের স্পন্দন ও জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষের দোয়ায় ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর