নিজস্ব প্রতিবেদক :: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ এর সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব. ম শামীম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম বিপ্লব, সহ সভাপতি টিটু চৌধুরী, মো. মাসুম, টঙ্গীবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম শেখ, সদস্য জেসমিন সুইটি, সাংবাদিক জাকির হোসেন, মাঈনুল ইসলাম শিশির, মোঃ জাহিদ হাসান, সুমন হাওলাদার, সুমন চোকদার, ছাত্র প্রতিনিধি মোঃ সিফাত আহাম্মেদ আজিম, আবুবক্কর সিদ্দিক প্রমুখ।