June 4, 2026, 9:00 pm

গাজীপুর মহানগরীরর পূবাইলে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, December 1, 2025
  • 55 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে মীর আলতাব হোসেন (৬৫) নামের এক নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্র জানা যায়, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ ঘটনাস্থলে গিয়ে দেখেন হাত-পা বাঁধা মরদেহ পরে আছে। পরে তিনি পুলিশে খবর দেন।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, লাশের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থরে যাই। সেখানে গিয়ে দেখি হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পরে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর