July 9, 2026, 7:31 am

টঙ্গীতে তৈরী পোশাক শিল্প ও যুবা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, November 30, 2025
  • 74 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে তৈরী পোশাকশিল্প ও যুবা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে শনিবার পৌরসভা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন
বিলস এর উপদেষ্টা পরিষদ সদস্য এ এ এম ফয়েজ হোসেন। এতে বিভিন্ন পেশা ও শেণীর মানুষ বিশেষ করে ব্যবসায়ী, বাড়ির মালিক, স্থানীয় ও জাতীয় মিডিয়ার সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ পরিস্থিতি বর্তমানে মানুষের বসবাসের উপযোগী নেই উল্লেখ করে বক্তারা বলেন, টঙ্গীতে সবুজায়নের উদ্যোগ অপ্রতুল, এলাকা আবর্জনাময়, জলাবদ্ধতা সারা বছরের চিত্র এবং নদীর পানি দূষিত। এই অবস্থা থেকে পরিত্রাণে সচেতনতা সবচেয়ে বেশী জরুরী। এ ক্ষেত্রে প্রথমে নিজেদের সচেতন হতে হবে।
বক্তারা বলেন, টঙ্গীতে জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা তৈরী করছে ওয়াশিং ফ্যাক্টরিগুলো। সিটি কর্পোরেশনকে এটা দুর করতে হবে। পানি দূষণ রোধে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করতে হবে। এ ছাড়া পার্কিং জোন শহর থেকে সরাতে হবে, তা না হলে যানজট নিয়ন্ত্রণ করা যাবে না। এ ছাড়া পরিবেশ দূষণকারীর ট্রেড লাইসেন্সের বিষয়ে সিটি কর্পোরেশন কঠোর হলে এবং প্রশাসনিক ব্যবস্থা নিলে সমস্যার সমাধান সহজ হতে পারে বলে তারা মতামত ব্যক্ত করেন।
সিটি কর্পোরেশন কর্মকর্তা মাকসুদা আক্তার তামান্না বলেন, টঙ্গী এলাকার জনগণকে সমন্বিতভাবে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে হবে। এ ক্ষেত্রে মতভেদ ভুলে মতৈক্য তৈরী করতে হবে। তিনি বলেন, গুরুত্ব অনুযায়ী কাজগুলো এগিয়ে নেয়া হচ্ছে। তবে সিটি কর্পোরেশনকে জনগণের টাকায় কাজ করতে হয়। তাই জনগণকে কর নিয়মিত পরিশোধ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় রাজনীতিবিদ কাজী হারুনুর রশিদ, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, যুব ও নারী ট্রেড ইউনিয়ন সংগঠকদের মধ্যে মাসুদ মন্ডল, শাহজাহান সিরাজ, সখিনা আক্তার, হাসনা আলম, শাজাহান, লিটন, সাংবাদিক আল আমিন হোসেন, আদিবাসী উদ্যোক্তা ববিতা, বাড়ির মালিক মলিনা আক্তার, বিলস এর উপ-পরিচালক ইউসুফ আল-মামুন, প্রোগ্রাম অফিসার জাকিয়া বেগম নীলিমা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর