July 9, 2026, 8:48 am

টঙ্গীতে যুবদল নেতা নাজমুল মন্ডলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, November 28, 2025
  • 64 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ আসর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় শাশাব বাড়ি এলাকায় যুবদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম লাভলু, ৫০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি অপু, ৫৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পলাশ, ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক, ৪৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলী মিয়া, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন পাঠানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা আজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।” দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর