শেখ কামরুল হাসান সাহাঃ- ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ রোড নিউ ব্লোন স্কুল প্রাঙ্গনে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ার পার্সেন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়! ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নিশাত মাহমুদ জালাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী পশ্চিম থানা বিএনপির আহবায়ক গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোঃ আলেক,সাবেক মহিলা কাউন্সিলের কিয়া শারমিন,গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, গাজীুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন যুবদল টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রেদোয়ানুর আহমেদ প্রত্যয় বেপারী ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা মোঃ শামীম বেপারী, যুব নেতা আলমগীর হোসেন ভাসানী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী,মাহবুব মিয়াজী, রাজন, শামীমসহ প্রমুখ ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য ত্যাগ ও অবদান রেখে গেছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া বিএনপির নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়! দোয়া মাহফিল শেষে প্রায় হাজারো মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।