October 12, 2026, 10:21 am

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপসহীন: দুলু

Reporter Name
  • আপডেট Friday, November 28, 2025
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপসহীন। আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোনও সংকটে তাকে অত্যন্ত প্রয়োজন। তিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য নাটোরসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর