October 8, 2026, 9:26 pm

গাজীপুরে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, November 28, 2025
  • 156 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :- গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘বাজে, মন্তব্য’ করায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ২৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৌহিদী জনতা সংখ্যায় বিপুল জমায়েত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পোড়াবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদকারীরা এসময় আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁর ‘অবমাননাকর মন্তব্যের’ কঠোর বিচার দাবি করেন। বক্তারা বলেন, একজন শিল্পী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। সমাবেশে অংশ নেওয়া তৌহিদী জনতা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর