June 5, 2026, 1:29 pm

৬ দল নিয়ে ফিরছে বিপিএল, মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর

Reporter Name
  • আপডেট Wednesday, November 26, 2025
  • 93 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে চলছে নানা রকম নাটকীয়তা। শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএলের ১২তম আসর আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্লেয়ার অকশনের আগমুহূর্তে নতুন দলসংখ্যা একটি বাড়ানো হয়েছে, অর্থাৎ বিপিএল হবে ৬ দলের। আজ
বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।
এদিকে ইতোমধ্যেই তিন দফা পিছিয়েছে নিলামের তারিখ। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর