June 5, 2026, 12:48 am

গোপালপুরে কথিত মাদক সম্রাটের দৌরাত্ম্য: কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী!

Reporter Name
  • আপডেট Wednesday, November 26, 2025
  • 137 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি: গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নং ওয়ার্ড, টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তিকে ঘিরে অসন্তোষ ফুঁসে উঠছে। এলাকাবাসীর অভিযোগ—মাদক ব্যবসা থেকে শুরু করে কিশোর গ্যাং গঠনের পেছনে রয়েছে এই প্রভাবশালী ব্যক্তি, যাকে অনেকে ‘কামাল ওরফে ইয়াবা কামাল’ নামে চেনেন।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক সুবিধাবাদের সুযোগ নিয়ে তিনি একসময় নিজেদের আওয়ামী লীগ পরিচয়ে সক্রিয় ছিলেন; ৫ আগস্টের পর আচমকাই বিএনপি পরিচয়ে হাজির হন। তার এই দ্বৈত চরিত্র ও প্রভাব বিস্তারের কারণে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও নানাভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ আরও গুরুতর—তার ছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাং এখন এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছে। কিশোরেরা চুরি, ছিনতাই, মাদক বহনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, আর পেছন থেকে নাকি নির্দেশনা দিচ্ছেন সেই বিতর্কিত ব্যক্তি নিজেই।
এলাকাবাসীরা জানান, রাতের অন্ধকারে গোপালপুরের অলিগলিতে মাদক লেনদেন, ভয়ভীতি ও আধিপত্য বিস্তারের কারণে সাধারণ পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এখন এলাকাবাসীর একটাই দাবি— গোপালপুরকে বাঁচাতে এসব চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর