October 8, 2026, 11:21 pm

টঙ্গীতে অপহরণের দুই ঘণ্টার পর ভিকটিম উদ্ধার, আটক ১

Reporter Name
  • আপডেট Sunday, November 23, 2025
  • 214 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপহরণের দুই ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার (২২ নভেম্বর) ভিকটিমের দুলাভাই মোঃ সুন্দর আলী (৪০) টঙ্গী পশ্চিম থানায় মৌখিকভাবে জানায় যে, তার শ্যালক মোঃ রাসেল মিয়া (২৫)-কে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা সড়ক থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বিভাগ জিএমপি, গাজীপুরের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিমকে মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে অপহরণের সাথে জড়িত এক অপহরণকারী মোঃ সানি (৩০)-কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল থানার কাশিবাড়ী গ্রাম। বর্তমানে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ভিকটিমের দুলাভাই মোঃ সুন্দর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিলে এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর