July 5, 2026, 10:27 am

উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী : পলক

Reporter Name
  • আপডেট Saturday, June 17, 2023
  • 132 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১৬ জুন) নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুদান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস ও মুরগীর ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, বিগত ১৪ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ভূমিহীন কোনো পরিবার আর ভূমি ও গৃহহীন থাকছে না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় প্রতিটি পরিবারের মানুষকে সুরক্ষা দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা পেয়ে গ্রামের অর্থনীতি সচল হয়েছে। প্রণোদনা ও ভর্তুকি দেওয়ায় কৃষিতে ঘটে গেছে সবুজ বিপ্লব। শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম মানুষের জীবনকে সুন্দর ও সুরক্ষিত করছে।

প্রতিমন্ত্রী বলেন, সিংড়াতে হাইটেক পার্কসহ চারটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। এসব স্থাপনার মাধ্যমে গড়ে উঠবে চলনবিল স্মার্ট সিটি, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। সিংড়ার তরুণরা এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবেন। অনাগত ভবিষ্যৎ এখন সমৃদ্ধির জানান দিচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাহমুদা খাতুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর