October 9, 2026, 12:14 am

কেরানীগঞ্জ গরু চুরি মামলায় ৬ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, November 21, 2025
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর ও ঢাকা জেলার সাভার-আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জে ৬টি গরু চুরি মামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন এরশাদ ওরফে এশাদুল (৪২), লাল মিয়া ওরফে লালন (৩৬), শিমুল খান(৩০), মো. রাজু আহম্মেদ (৩২), মিলন হোসেন (৪৮), সবুজ মিয়া (৩২)। আজ শুক্রবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাবলু।
তিনি জানান, গত ১৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর বটতলা এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে রাতে ৬টি গরু চুরি হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, থানায় মামলা হওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই মিজান ও এসআই সাইদুর রহমানের একটি চৌকস দল গাজীপুর ও ঢাকা জেলার সাভার-আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গরু চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় আসামি এরশাদ ওরফে এশাদুলের কাছ থেকে গরু চুরি করার কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়।
এসআই মিজান বলেন, গ্রেপ্তার আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর