June 5, 2026, 5:37 am

টঙ্গীর বউবাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের হাত থেকে যুবসমাজকে রক্ষার দাবী

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 577 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার ৪৫নং ওয়ার্ড নদীর পূর্ব পাড় এলাকায় মাদক ব্যবসায়ী মাচ্ছা ফারুক ও শিউলির বিরুদ্ধে প্রকাশ্যে মাদক বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। এই মাদকের কারণে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে। স্থানীয় এলাকাবাসী এইসব মাদক ব্যবসায়ীদের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর গোলাপের ছোট বোন শিউলি। তার পিতা মৃত আবুল হোসেন। এলাকায় সবাই তাকে পাগলী শিউলি নামে চিনেন। বউ বাজার নদীর পূর্ব পাড় লাইলির বাড়ির সামনে রেলের জায়গা দখল, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধকর্মকান্ড চালিয়ে আসছে শিউলি ও তার স্বামী মাচ্ছা ফারুক। স্থানীয় পুলিশ প্রশাসনের সামনে এইসব মাদক ব্যবসা করে আসছেন। এতে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছেন মাদক। সেই মাদক সেবন করে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে। এর ফলে স্থানীয় এলাকাবাসী প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে থাকেন। তারা পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আরিচপুর নদীর পাড় এলাকা থেকে শুরু করে জোড়া তার খাম্বা নদী বন্দর পর্যন্ত এই এলাকায় মাদক বিক্রি করে শিউলি। শিউলি ওই এলাকায় এমনভাবে চলাফেরা করেন তাকে দেখলে মনে হবে না তিনি একজন মাদক ব্যবসায়ী। তার চলাফেরা ও কথাবার্তায় মনে হবে তিনি একজন গরিব হতদরিদ্র। কিন্তু তিনি কয়েক বছরে লাখ টাকার ছাড়িয়ে কোটি টাকার মালিক হয়েছেন বলে জানা গেছে। যুব সমাজ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষা করতে হলে এইসব মাদক ব্যবসায়ীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর