June 5, 2026, 5:36 am

টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 138 জন দেখেছে

শারমিন আক্তার:: টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া  অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানা এলাকায় প্রভাষক বসির উদ্দিনের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়  দেশ-জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর-৬ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৫২, ৫৩, ৫৪ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমি ৪৯, ৫০, ৫১ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তা ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনির তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাতে এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুর, যুবদলের নেতা মাহবুব মিয়াজি, সাইদুর রহমান জনি,ছাত্রদলের রেদোয়ানুর রহমান প্রত্যয়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী, এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর