May 31, 2026, 9:01 pm

ময়মনসিংহে বিভিন্ন ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 75 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর চরপাড়া এলাকায় এই অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাশিক খান শুষান ও তানভীর হাসান।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম, কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য শান্তা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেডিসিন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, নিহাদ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের অপরিষ্কার পরিবেশ এবং টেস্টের লিস্ট বোর্ড না থাকার কারণে সতর্ক করা হয়েছে। মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম জানান, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর