June 5, 2026, 5:37 am

গাজীপুরের কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪৪০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ উপজেলার ৮৪০ জন কৃষক প্রত্যেকে উফশী বোরো জাতের ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। একইসঙ্গে ৬০০ জন কৃষক পেয়েছেন হাইব্রিড জাতের ধানের বীজ। এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষিকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ শতাধিক কৃষক ও কৃষাণি।
প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা জানিয়েছেন, বোরো মৌসুমে সার ও বীজের বাড়তি ব্যয় বিপর্যস্ত করে ছোট কৃষকদের। সরকারি এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর