নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ-৮ আসনের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক এমপি আলহাজ শাহ নুরুল কবির শাহিনের গণসংযোগ ও নির্বাচনী পথসভা বিকালে লক্ষিগঞ্জ বাজারে অনুষ্টিত হয়।মঙ্গলবার গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শাহ নুরুল কবির শাহিন।
তিনি বিএনপির ৩১দফা দাবি জনগণের মাঝে লিফলেট বিতরণ করে আলোচিত হন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার।এসময় মাইজবাগ ইউনিয়ন যুবদলের সাবেক কোষাধ্যক্ষ আবুল বাশার,মোফাখখারুল ইসলাম মুকুল,আতাউর রহমান বুকুল,আবদুল বারী বাচ্চু,সোহেল মিয়া,হাবিবুর রহমান,আবদুল মালেক,শাহাব উদ্দিন,পল্লী পশু চিকিৎসক আবদুল হালিম,আবদুর রেজাক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।