আক্তার হোসেন ডালি:: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে পাশে বস্তা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গী বাজার গরুহাটা এলাকায় বস্তা পট্টিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে গুদামের পিছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান তারা। এ সময় ফজরের আজান হচ্ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পরলে গুদামের পাশে থাকা মসজিদের এসি পুরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে ৫টি গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানায়, প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিক্সার গ্যারেজ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।