June 5, 2026, 8:17 am

গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিযুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • আপডেট Sunday, November 16, 2025
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। একই সঙ্গে দেশের আরও ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপ-সচিব আবু সাঈদ।
শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।
এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও ডিএমপি মোহাম্মাদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর