July 23, 2026, 11:49 pm

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Reporter Name
  • আপডেট Saturday, November 15, 2025
  • 77 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বকুল মিয়া নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) ভোরে বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বকুল মিয়া নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন— হাবিবা বেগম, সোনালী বেগম ও হাবিব। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় কোনাবাড়ী একটি হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী বকুল মিয়া মারা যান এবং একই পরিবারের তিনজন গুরুতর আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর