June 5, 2026, 9:41 am

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক আদিবাসী

Reporter Name
  • আপডেট Friday, November 14, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। শুক্রবার সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে। এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারী জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোন আদিবাসীদের একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামীলীগ না করলে চাকুরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না, কিন্তু আদিবাসীদের সরকারী জমি থেকে উচ্ছেদ করা হতো।’
সভায় বক্তব্য দেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমাসহ ৮টি আদিবাসী সম্প্রদায়ের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর