July 9, 2026, 11:10 pm

জিসিসির টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের  লাইব্রেরিয়ান কর্মকর্তা সোহেলী নাজনীনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ!

Reporter Name
  • আপডেট Friday, November 14, 2025
  • 125 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল কার্যালয়ের জন্ম মৃত্যু আবেদনপত্র রেজিস্ট্রেশন করণ শাখার লাইব্রেরিয়ান কর্মকর্তা সোহেলী নাজনীনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কিছু স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
ভুক্তভোগী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের জন্ম মৃত্যু নিবন্ধন শাখায় নাগরিকদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছেন সোহেলী নাজনীন। কিন্তু একটি মহল তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য গ্রাহকদের কাছ থেকে বিভিন্নভাবে অতিরিক্ত টাকার বিনিময়ে জন্ম মৃত্যু নিবন্ধন করে দিচ্ছেন। এতে গাজীপুর সিটি কর্পোরেশনের সুনাম ক্ষুন্ন হচ্ছে। দীর্ঘদিন যাবত গ্রাহকরা এই অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। আজকে তাদের নিজ স্বার্থের জন্য জন্ম মৃত্যু নিবন্ধন শাখাকে কলঙ্কিত করছেন। এইসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করার কারণে আমাকে বদলি করিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। এইসব অপপ্রচার চালিয়ে আমাকে ধমিয়ে রাখতে পারবে না। এই সুনাম ধরে রাখার জন্য এবং গ্রাহকদের নির্ধারিত মূল্যে জন্ম মৃত্যু নিবন্ধন করে দেয়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
অপরদিকে এইসব অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মুহাম্মদ সোহেল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম ও প্রশাসক শরিফ উদ্দিন আহমেদসহ উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করা হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি আপনারা যাচাই বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর