July 8, 2026, 12:35 pm

এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ: নাটোরে দুলু

Reporter Name
  • আপডেট Thursday, November 13, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার ও নিপীড়নের কারণে বাংলাদেশের মানুষ আজ তাদের ক্ষমতা থেকে তাড়িয়েছে। শেখ হাসিনা আজ দোষের ভার নিয়ে ভারতে পালিয়ে রয়েছেন, অথচ তারা এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।” আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের ধনকোড়া গ্রামে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যখন বিএনপি হরতাল দিত, তখন আওয়ামী লীগ নিজেরাই বাসে আগুন ধরিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিত। খালেদা জিয়াকে অগ্নিসন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে, অথচ খালেদা জিয়া কখনও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেননি। আজ টেলিভিশনে স্পষ্ট দেখা যাচ্ছে, কারা আসলে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে।”
দুলু অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি ও দেশের সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ—এই ঐক্য ভাঙতেই তারা নতুন করে আগুন-সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও এম. এ. হাফিজ, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর