August 25, 2026, 8:11 am

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টকর্মীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, November 13, 2025
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়ক এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে। তিনি টঙ্গী পাগার হাজী মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মশিউর রহমান বিসিক এলাকার জিন্স পলো গার্মেন্ট কারখানায় স্যাম্পলম্যান হিসেবে কাজ করতো।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মশিউর রহমান ভোরে জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়ক এলাকায় আসলে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় মশিউর রহমানের কাছে থাকা মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর