July 8, 2026, 1:02 pm

গাজীপুর চৌরাস্তায় হাসিনার কুশপুত্তলিকা দাহ

Reporter Name
  • আপডেট Wednesday, November 12, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর চৌরাস্তায় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি) ও সাধারণ মানুষ। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই, স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকা উত্তেজনায় ভরে উঠে ।
বিক্ষোভে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি)’র নেতাকর্মীরা আওয়ামী লীগকে স্বৈরাচারী ও গণবিরোধী সংগঠন আখ্যা দিয়ে বলেন, “আ.লীগের চামচারা হুশিয়ার, সাবধান থাকো। ১৩ তারিখে রাস্তায় নামলে তার ফল ভয়াবহ হবে।
এসময় জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি)র কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, “নিষিদ্ধ সংগঠন আ.লীগ যদি ১৩ নভেম্বর আবারও রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা জনগণের শক্তিতে তাদের প্রতিহত করব। দেশে আর ফ্যাসিবাদ নয়, গণতন্ত্র ও শ্রমজীবী মানুষের মুক্তির রাজনীতি প্রতিষ্ঠিত হবে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারের দমননীতি ও গণগ্রেফতারের প্রতিবাদ জানান এবং ১৩ নভেম্বর গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এসময় গাজীপুর মহানগর এনসিপি’র নেতাকর্মী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের অংশগ্রহণে চৌরাস্তা এলাকায় উত্তেজনা বিরাজ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর