দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান এখন বাংলাদেশে। তাঁকে ঢাকা হজরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
জানা গেছে, পাকিস্তানের এই নেতা আহমদিয়া সম্প্রদায়কে (কাদিয়ানী) নিষিদ্ধে দাবীতে ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক মহাসমাবেশে যোগ দিবেন। এছাড়া তিনি প্রধান উপদেস্টা ও ধর্ম উপদেস্টার সাথে সাক্ষাৎ করবেন।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান।’