নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর বলেছেন, “আমরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই। মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের তালিকা করতে চাই, দুই লাখ ইজ্জত হারানো মা-বোনের তালিকা করার কাজটি করতে চাই।” আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ৫ লাখ টাকা এবং তাদের স্ত্রীর জন্য দুই লাখ টাকা চিকিৎসা ভাতা প্রদান করবে।”
মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।