July 9, 2026, 8:37 pm

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও বোতল বোমা নিক্ষেপ

Reporter Name
  • আপডেট Wednesday, November 12, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও বোতল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টে এ ঘটনা ঘটে। পাঁচ মাস আগেও একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতর দুটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি কাচের বোতল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে নিসর্গ রিসোর্টে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি কাচের বোতল উদ্ধার হয়েছে। বোতলের ভেতর কেরোসিন তেল জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর