July 8, 2026, 12:43 pm

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, November 12, 2025
  • 120 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর-৬ সংসদীয় আসনটি বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীদের চরম ভোগান্তি হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগও দাবি করেন।
‎টঙ্গীর স্টেশন রোড এলাকায় কয়েক শ নেতা-কর্মী নিয়ে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গীর কলেজ গেট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা।
‎বক্তারা বলেন, ‘টঙ্গী, গাছা ও পুবাইলের একাংশ নিয়ে গাজীপুর-৬ আসন গঠন করা হয়। আদালতের নির্দেশে আসনটি বাতিল করা হয়েছে। এই আসনের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা চিন্তা করে এই আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাব।’ সেই সঙ্গে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবি জানান তাঁরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর