মেহেদী হাসানঃ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রবিবার সরকারি কলেজ ময়দানে অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন।মাজেদ বাবু বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় নেতৃবৃন্দের গণজোয়ার হয়। এই গণজোয়ার প্রমাণ করে দুঃসময়ে ঈশ্বরগঞ্জের সাধারণ জনগণ আর বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের পাশে থেকে লুৎফুল্লাহেল মাজেদ বাবু নিজের মেধা-শ্রম যোগ্যতা দিয়ে ঈশ্বরগঞ্জের গণমানুষের আশা ভরসার প্রতীক হয়ে আস্থা অর্জন করেন।এই গণজোয়ার সামনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক মাজেদ বাবুর হাতে তুলে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত ছিল।মাজেদ আরো বলেন আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি সার্বিক সহযোগিতায় ছিলেন।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ,আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা,শরীফ আবেদীন জায়েদী,আবদুল্লাহ আল মামুন খোকন,পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক,সদস্য সচিব নুরে আলম জিকু,যুগ্ম আহবায়ক হায়দার আলী সহ উপজেলা ও প্রত্যেক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই সভায় উপস্থিত ছিলেন।