August 24, 2026, 4:07 am

তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

Reporter Name
  • আপডেট Monday, November 10, 2025
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। আন্দোলনের সময় আমাদের গণভবনে নিয়ে আপস করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা আপস করিনি। বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে।
খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়েছিলেন, আমার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। জিয়াউর রহমানের আদর্শ সব বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় স্নিগ্ধ “নবীন-প্রবীণ বাঁধো জোট ধানের শীষে দিব ভোট” স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর