July 9, 2026, 5:01 pm

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাংচুর, দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • আপডেট Sunday, November 9, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) সকালে গৌরীপুর পৌর শহরে যৌথ অভিযানে এসব অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এদিন বিকেলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম এসব তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বতর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্তকভাবে দায়িত্ব পালন করছে।
জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপুর অভিযোগ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা তার (পাপু) ব‍্যক্তিগত কার্যালয়ে গতরাতে হামলা চালান। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করে দুজনকে পিটিয়ে আহত করা হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশি অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর