July 8, 2026, 4:44 pm

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

Reporter Name
  • আপডেট Sunday, November 9, 2025
  • 87 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত। আজ রোববার (০৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা। পরে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।
বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে, তাই কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, আমার কারো সাথে কোনো আলোচনা হয়নি। কেউ, কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার পরে ঢাকায় ধানমন্ডি এলাকায় থাকার প্ল্যান আছে। সেই জায়গা থেকে যেখানে থাকব সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই হলো। সেই জায়গা থেকেই যাতে আমার ভোট নষ্ট না হয়, তাই এখানে ভোটার হওয়া। কবে নাগাদ পদত্যাগ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর