April 21, 2026, 12:15 am

সালমান হত্যা মামলার আসামি সামিরা হক-ডনদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, November 8, 2025
  • 135 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু সাম্প্রতিক সময়ে হত্যা মামলায় রূপান্তরিত হবার পর থেকে নায়কের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন সালমান ভক্তরা। আজ শনিবার (৮ নভেম্বর) সালমান হত্যা মামলার আসামি সামিরা হক-ডনদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা। ‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে সজ্জিত ব্যানার নিয়ে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে সাজানো এই মানববন্ধনে অংশ নেন সারা দেশ থেকে আসা সালমান ভক্তরা। তারা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন।
সারাদেশের সালমান শাহ ভক্তরা এই মানববন্ধনে অংশ নেওয়ায় বিষয়টি সামাজিক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক মাধ্যমে মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছেন।
সালমান শাহর ভক্ত মাসুদ রানা নকীব সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই সালমান শাহর হত্যার ন্যায়বিচার হোক।’
এসময় মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় সারাদেশের মানুষ। কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক। ভক্তদের দাবি, হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এই আন্দোলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর