July 8, 2026, 6:08 pm

বিপ্লব ও সংহতির অঙ্গীকারে টঙ্গীতে বিএনপির বিশাল র‌্যালি

Reporter Name
  • আপডেট Friday, November 7, 2025
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন মার্কেট এলাকায় আলোচনা সভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, আব্দুর রহিম কালা, সরকার শাহনুর ইসলাম রনি, আলহাজ্ব বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টার, তাজুল ইসলাম বেপারী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহি-জনতার অবিচ্ছেদ্য মিলনের দিন। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে সেদিনের বিপ্লব জাতিকে অনিশ্চয়তা ও সংকট থেকে উত্তরণ ঘটায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, যিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নমুখী রাজনীতির নতুন ধারা।
বক্তারা আরও বলেন, বর্তমানেও দেশে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও জাতীয়তাবাদী শক্তিকে দমনে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তারা।
তারা বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দল ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে দেশকে নতুনভাবে গড়ে তুলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর