July 8, 2026, 6:13 pm

টঙ্গীতে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Friday, November 7, 2025
  • 244 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ::  দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব- এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বাদ মাগরিব  টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় শুচি পাঠচক্র ও পাঠাগারের হল রুমে এ আয়োজন করা হয়। সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নূরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, সাংস্কৃতিক সংগঠক শেকানুল ইসলাম শাহী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী,  দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক ও টঙ্গী রির্পোটাস ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়ারুল হক, নাট্য পরিচালক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপাতি মনিরুল ইসলাম রাজিব, কবি শাহীন কাওসার, কবি আতিক শাহরিয়ার, কবি ফুয়াদ সরকার, অভিনেতা রাফিজুল ইসলাম, মরহুম শাহজাহান সিরাজ সাজুর ছোট ভাই হাসান আল মামুনুর রশিদ, ছেলে সোহান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শাহজাহান সিরাজ সাজুকে নিয়ে স্মৃতিচারণ, কর্মময় জীবন ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি ৮০ ও ৯০ দশকে টঙ্গীর সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ছিলেন সদা হাসোজ্জল ও অত্যন্ত বন্ধু বৎসল। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও অসুস্থ্য সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মাহবুবুর রহমান তরফদারের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর