July 9, 2026, 1:44 pm

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Reporter Name
  • আপডেট Thursday, November 6, 2025
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাভার উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন জায়গায় অনিয়ম এবং অব্যবস্থাপনার খোঁজ নেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, ‘আমাদের কাছে টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণে টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।  আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘এছাড়া আরো দুই একজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তবে ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি। সবচেয়ে খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। এসব বিষয়গুলো নিয়েই আমরা রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা নিতে সুপারিশ করব।’ অভিযানের সময় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর