July 9, 2026, 1:41 pm

শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র ও গুলিসহ সাতজন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, November 6, 2025
  • 97 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ সাতজনকে আটক করেছে। বুধবার রাত আড়াইটা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- এনামুল হক মোল্লাহ, শওকত মীর, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, বুলবুল ও তোফাজ্জল।
এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃত এনামুল হক মোল্লাহ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আবদুল আহাদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একাধিক মামলা থাকার কারণে ২০১৭ সালে এনামুল নাম পরিবর্তন করে সৌদি আরব পাড়ি জমান। সেখানে তিনি ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে অবস্থান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি দেশে ফেরেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এনামুলের বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয় সহযোগীকে আটক করা হয়।
এ বিষয়ে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০০১ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর