শামীমা খানম :: ৫০০ গ্রাম হিরোইন দিয়ে চালান দেওয়ার কথা বলে ডিবি পরিচয়ে সোর্স বাবু ও হেলাল হাতিয়ে নিল সাড়ে তিন লক্ষ টাকা এক নারীর কাছ থেকে। সাথে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ করেছেন ভক্তিভোগী ওই নারী উত্তরা পশ্চিম থানার এসআই ওমর ফারুক এর সখ্যতায়। আসন্ন ঈদকে সামনে রেখে প্রশাসনের অসাধু কর্মকর্তা ও ভয়ংকর সোর্স বাবুও হেলালের নৈরাজ এখন চরমে।। রাজধানী উত্তরা সহ গাজীপুর, পূবাইল, টঙ্গীতে সোর্স দের খপ্পরে পড়ে মোবাইল ফোন, মূল্যবান জিনিস, নগদ টাকা খোয়াছেন ভুক্তভোগীরা। প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের জোকসাজো সে সোর্স দের সমন্বয়ে এ অভিযোগ উঠেছে।।
ভুক্তভোগী নারী কারিনা জানান, ৬ই জুন সকাল ৯ টায় নিমতলী রেল গেট থেকে ছোট বোনের বাড়িতে হায়দারাবাদে অটো রিক্সায় বাবাকে সাথে নিয়ে যাওয়ার সময়, বাবু ফার্মা ও হেলাল ফর্মা কারিনাকে টেনে হিচড়ে একটি সাদা হাইয়েছ গাড়িতে উঠান। ঢাকা মেট্রো চ , ১৬৪৪৩। বাবু ফরমা ও হেলাল ফরমা ডিবি পরিচয়ে উঠিয়ে নেয় কারিনা বেগমকে। ডিবিপরিচয়ে পোশাকে পরিধান ছিল দুইজন এসআই উত্তরার পুলিশ পরিচয়ে যদিও তাদের নামের অংশ সরিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে কারী না ৭ ই জুন টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দুই সোর্সের বিরুদ্ধে।।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ডিবি পরিচয়ে কারিনাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় ওই দুই সোর্স। দাবি করেন ১০ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকা না দিলে ৫০০ গ্রাম হিরোইন দিয়ে চালান দেয়া হবে ঢাকা কোটে। এছাড়াও নানাবিধ হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে অবশেষে জান বাঁচাতে ৩ লক্ষ টাকা দিয়ে জানে বেঁচে আসেন কারিনা উত্তরা আজিমপুর মার্কেটের সামনে থেকে।। উত্তরা পশ্চিম থানার তদন্ত ওসি মোঃ ইয়াসিন গাজীর কাছে এই বিষয়ে অবগত করলে তিনি জানান, তার থানার কোন অফিসারের যদি প্রমাণের সততা পাওয়া যায় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নিবেন। বেপরোয়া সোর্স হেলাল ও বাবুর লাগাম ধরার জন্য সকলেই দৃষ্টি আকর্ষণ করছে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের।এছাড়াও অবৈধভাবে পুলিশ পরিচয়ে বিভিন্ন অন্যায় ও দুর্নীতির সাথে যারা জড়িত ওই সকল কর্মকর্তাদের আইনের আয়ত্তে আনার জন্য দাবি জানাচ্ছেন সকলেই।