October 12, 2026, 12:09 pm

শ্রীপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম উত্তরা থেকে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, November 4, 2025
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন ফকিরকে গ্রেপ্তার করেছে। ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়ার পাঠানো এক তথ্যবিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামীকে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টর এলাকা থেকে আটক করা হয়। লিটন ফকির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, মাহবুব আলমকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর