August 23, 2026, 11:15 pm

মুন্সীগঞ্জে অবিষ্ফোরিত ৩ বালতি ককটেল ও সরঞ্জামাদিসহ আটক ১

Reporter Name
  • আপডেট Sunday, November 2, 2025
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ বালতি অবিষ্ফোরিত ককটেল ও ককটেল তৈরির টিনের কৌটাসহ একজনকে আটক করা হয়েছে। আজ রবিবার (০২ নভেম্বর) বেলা ৩ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তিনটি বালতি হতে ককটেল বিস্ফোরক ৪০ টি উদ্ধার করা হয় এবং ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি ৯৫ টি জারসহ একজনকে আটক করা হয়। আটককৃত মো. হাসান সদর উপজেলার চরডুমুরিয়া মোল্লাকান্দি গ্রামের মৃত আবুল কাশেম বেপারী ছেলে।
মুন্সীগঞ্জ আমি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যৌথবাহিনী গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, প্রায় ৩০ জনের মতো বহিরাগত ব্যক্তি নাশকতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুন্সীগঞ্জ জেলায় অস্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনীয় কার্যক্রমের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তার এর বাড়িতে অভিযান চালিয়ে ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামসহ তার ভাগ্নি জামাই হাসানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকিয়ধীন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর