July 9, 2026, 12:26 pm

গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় অবৈধ মেলা ও জুয়া বন্ধে লিগ্যাল নোটিশ

Reporter Name
  • আপডেট Sunday, November 2, 2025
  • 141 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় মেলার নামে প্রকাশ্যে লটারি বাণিজ্য ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আসিফ রায়হান কাউসার এই লিগ্যাল নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সাত কর্মদিবসের মধ্যে উল্লেখিত মেলার নামে অবৈধ ও অপরাধমূলক এবং অসামাজিক কার্যক্রম বন্ধ করার যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নোটিশ গ্রহীতা অন্যান্যরা হলেন- বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক বাদল মিয়া, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিও, বিএমটি আর্মি ফার্মার এমডি ও পুলিশ কমিশনার।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠিতে বিএমটিএফ লিঃ আর্মি ফ্যাক্টরির নির্ধারিত ফাঁকা স্থানে বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী বাদল মিয়া কর্তৃক একটি ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার নামের আড়ালে প্রকাশ্যে চলছে বে-আইনি লটারি বাণিজ্য এবং পুতুল নাচ নামের আড়ালে চলছে নগ্ননৃত্য।
অভিযোগ করা হয়, এর কারণে স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এছাড়াও, প্রতিদিন শতাধিক অটোরিকশা দিয়ে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় র‍্যাফেল ড্রয়ের নামে প্রতারণামূলকভাবে মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণ, টিভিসহ বিভিন্ন লোভনীয় পুরস্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল সংখ্যক টিকিট বিক্রি করা হচ্ছে। নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (১-৪ নং গ্রহীতা) আগামী সাত কর্মদিবসের মধ্যে মেলার নামে অবৈধ কার্যক্রম বন্ধ করার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় দায় অনুসারে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার নামে লটারি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর