July 9, 2026, 11:10 am

গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 2, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে আলোচিত ক্লুলেস রনি হত্যা মামলার প্রধান আসামি ফাহাদ সরকার টুটুলকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানার মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ ও নগদ ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১’-এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গত বছরের ২৯ আগস্ট গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী মোছা. সাবিনা আক্তার (৩৯) মরদেহটি তার স্বামী রনি হিসেবে শনাক্ত করেন।
পরিবারের বরাতে জানা যায়, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মো. পারভেজ রানা আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর