July 9, 2026, 11:19 am

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দিন ভাটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name
  • আপডেট Sunday, November 2, 2025
  • 238 জন দেখেছে

শারমিন আক্তার:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।  শুক্রবার (৩১ অক্টোবর) জুম্মার নামাজের পর গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। গাজীপুর সিটি করপোরেশনের বোডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করেন। এরপর শত শত দলীয়  নেতাকর্মীদের নিয়ে গাছা থানার বোড বাজারের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং মালেকের বাড়ি, হাজীর পুকুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
অপরদিকে বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে পাগাড় পাঠান পাড়া এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন ভাট। মতবিনিময় সভা শেষে টঙ্গীর পাঠান পাড়া, ফকির মার্কেট, জিনু মার্কেট, বিসিক এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুন অর রশিদ হারুন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান সহ ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় হাজী মো. জসিম উদ্দিন ভাট বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, নাগরিকবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব। আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। গণ-আন্দোলনের মাধ্যমে আমরা অচিরেই এই অন্যায়ের অবসান ঘটাবো। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণসংহতির ডাক দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর